ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

এলেঙ্গাতে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামত, প্রায় ১০ ঘণ্টা পর স্বাভাবিক গ্যাস সরবরাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
এলেঙ্গাতে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামত, প্রায় ১০ ঘণ্টা পর স্বাভাবিক গ্যাস সরবরাহ ছবির ক্যাপশন: এলেঙ্গাতে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামত, প্রায় ১০ ঘণ্টা পর স্বাভাবিক গ্যাস সরবরাহ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ফ্লাইওভার নির্মাণকাজের সময় ক্ষতিগ্রস্ত হওয়া গ্যাস সঞ্চালন লাইনের মেরামত শেষ হয়েছে। প্রায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর মঙ্গলবার দিবাগত রাত থেকে পুনরায় সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সাসেক-২ প্রকল্পের ফ্লাইওভারের ৪ নম্বর পিলারের পাইলিং চলাকালে গ্যাস সঞ্চালন পাইপলাইনে আঘাত লাগে। এতে পাইপ ফেটে বিকট শব্দে গ্যাস বের হতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করলেও কিছু সময় উত্তরবঙ্গমুখী যানবাহন ধীরগতিতে চলাচল করে।

ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানায়। এরপর গ্যাস সরবরাহ বন্ধ করে জরুরি ভিত্তিতে মেরামত কার্যক্রম শুরু করা হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী রবিউল আউয়াল জানান, জয়দেবপুর থেকে তিতাস গ্যাসের কারিগরি দল ঘটনাস্থলে এসে রাত সাড়ে ১১টার দিকে ক্ষতিগ্রস্ত অংশ কেটে নতুন করে ঝালাইয়ের কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার মেরামত শেষে রাত ১টা ৫ মিনিটে আবারও গ্যাস সরবরাহ চালু করা হয়।

তবে কী কারণে পাইলিংয়ের সময় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলো, সে বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্নের সৃষ্টি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।